শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনার পাইকগাছায় পানের বরজে গাঁজা চাষ গ্রেপ্তার-১


DhakaReport24.com || 2022-07-16 15:48:45
খুলনার পাইকগাছায় পানের বরজে গাঁজা চাষ গ্রেপ্তার-১

খুলনার পাইকগাছায় বড় একটি গাঁজা গাছ উদ্ধার সহ সঞ্জয় দে নামে এক পান বরজ মালিক কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার সকালে হরিঢালী ইউনিয়নের হরিদাশ কাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে উপজেলার হরিদাশ কাঠি গ্রামের পান বরজ মালিক সঞ্জয় দে তার পান বরজে গাঁজা চাষ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  স্থানীয় হরিদাস কাঠি ক্যাম্প পুলিশের আইসি সঞ্জিত বিশ্বাস ও থানার এসআই উত্তম চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে এ গাঁজা গাছ উদ্ধার করেন। 

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন,গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড পূর্বক আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুুতি চলছে