শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

শ্যামনগর পাবলিক লাইব্রেরিতে ভাব বাংলাদেশ কর্তৃক বই প্রদান


DhakaReport24.com || 2022-06-18 20:38:00
শ্যামনগর পাবলিক লাইব্রেরিতে ভাব বাংলাদেশ কর্তৃক বই প্রদান

শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে পাঠকদের বই পড়ার সুবিধার্থে স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ কর্তৃক মুক্তিযুদ্ধ বিষয়ক বইসহ বিভিন্ন ক্যাটাগরির বই প্রদান করা হয়েছে।  শনিবার বিকাল ৫ টায় শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরির নিজস্ব হল রুমে এই বই  প্রদান করা হয়। 

বই প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক লাইব্রেরীর সভাপতি ও উপজেলা নিবার্হী  অফিসার মোঃ আক্তার হোসেন।  

এসময় উপস্থিত  ছিলেন আতরজান মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আশেক ই-এলাহী, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জি এম ওসমান গনি, রকেয়া মুনসুর ডিগ্রী কলেজের অধ্যাপক জাফরুল আলম বাবু, পাবলিক লাইব্রেরির সাধারন সম্পাদক ও আতরজান মহাবিদ্যালয়ের অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক  বীর মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক শাহানা হামিদ,শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, নকিপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জী, এ্যাডঃ জি এম মুনসুর রহমান, সুন্দরবন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রনজিৎ কুমার  বর্মণ, শ্যামনগর ভাব টেকনিক্যাল ইনস্টিটিউট এর ম্যানেজার আব্দুল আলিম প্রমূখ। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক পাবলিক লাইব্রেরি পক্ষ থেকে ভাব বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম