শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

পায়রা নদীতে  পন্যবাহী ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ


DhakaReport24.com || 2022-06-05 16:00:45
 পায়রা নদীতে  পন্যবাহী ট্রলার ডুবে  দুই শ্রমিক নিখোঁজ

পায়রা নদীতে ইঞ্জিন বিকল হয়ে পণ্যবাহী ট্রলার ডুবির ঘটনায় কমল সমাদ্দার (৪০) ও আবদুল খালেক (৫০) নামের দুই শ্রমিক নিখোঁজ রয়েছে। শনিবার গভীর রাতে পন্যবাহী ট্রলারটি বরগুনা থেকে তালতলী যাওয়ার পথে পায়রা নদীর চাড়াভাঙা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রবিবার দুপুর থেকে নিখোঁজ দুই শ্রমিকে উদ্ধার করতে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালাচ্ছেন।

জানা যায় বরগুনা আড়ৎ ঘাট থেকে শনিবার রাতে পণ্যবাহী এফবি মায়ের দোয়া নামের ট্রলারটি তালতলীর উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি চাড়াভাঙা পাড় থেকে পায়রা নদী পাড়ি দিয়ে বগী বাজারের পাড়ে আসার সময় মাঝ নদীতে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীতে তীব্র স্রোত থাকায় ট্রলারটি ডুবে যায়।
 
 নিখোঁজ শ্রমিক কমল সমাদ্দারের বাড়ী বরগুনা সদর উপজেলার লাকুরতলা গ্রামে এবং আবদুল খালেকের (৫০) বাড়ী একই উপজেলার লবণগোলা গ্রামে ।


প্রাণে বেঁচে যাওয়া শ্রমিক আবদুর রব মৃধা বলেন, রাতে পণ্যবাহী ট্রলার নিয়ে বরগুনা থেকে তালতলীর উদ্দেশ্যে যাচ্ছিলাম। পরে রাত ১১টার দিকে চাড়াভাঙ্গা থেকে বগী বাজারের দিকে পাড়ি দিলে মাঝ নদীতে হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নদীর তীব্র ঢেউয়ে পানি ট্রলারে উঠতে থাকে। ওই পানি অপসারণের জন্য দুজন ব্রিজের মধ্যে যায়, কিন্তু দ্বিতীয়বার ঢেউ আসলে ট্রলারটি নদীতে তলিয়ে য়ায়। আমরা পাঁচজন তীরে ফিরলেও ব্রিজের ভেতরে থাকা দুই শ্রমিক উঠতে পারেননি।”

তালতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আখতার হোসেন বলেন, নিখোঁজ দুই শ্রমিকের এখন সন্ধান পাওয়া যায়নি। ট্রলার ও শ্রমিকদের উদ্ধারে পায়রা নদীতে ডুবুরীদল অভিযান চালাচ্ছেন।

তালতলী থানার ওসি মোঃ কাজী সাখাওয়াত হোসেন অপু বলেন, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের কর্মী  ও
পুলিশ সহযোগিতা করছেন।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম