শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

বেনাপোলে ৫টি পিস্তলসহ পিতা-পুত্র আটক 


DhakaReport24.com || 2022-05-23 11:39:30
বেনাপোলে ৫টি পিস্তলসহ পিতা-পুত্র আটক 

যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা।

আজ সোমবার (২৩ মে) ভোরে তাদের গ্রেফতার করেছে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে মো. শাহ জামাল (কালু) (৫৩) ও তার ছেলে সোহেল আহমেদ (২৮)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান পাচার করে সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শাহ জামাল কালুর বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় পিতা-পুত্রকে আটক করে বিজিবি সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত আসামি এবং জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ এবং মোবাইল বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম