শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩


DhakaReport24.com || 2022-05-17 08:51:15
দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

খুলনায় দুই খালাতো বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সোমবার (১৬ মে) সকালে বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণের ঘটনায় পুলিশ একজনকে ও র‌্যাব ২ জনকে আটক করেছে। পুলিশ অভিযান চালিয়ে নাঈম (১৯) নামে একজনকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার দুই জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

এদিকে, র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে দুই খালাতো বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষিতাদের পরিবার জানায়, নাবালিকা মেয়েটি ও তার খালাতো বোনকে নিজ বসতঘরে রেখে ভিকটিমের মা ও বাবা অন্যত্র বেড়াতে যান। এ সুযোগে রাত অনুমান দেড়টার দিকে বসতঘরে কৌশলে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মুজাহিদ শেখ, মো. আজিজুল মোড়ল ও নাইম নাবালিকাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় সে অসুস্থ হয়ে পড়লে যুবকেরা তার খালাতো বোনকেও ধর্ষণ করে।

তাদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ধর্ষকেরা পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে র‌্যাব সদস্যরা বটিয়াঘাটা একাধিক স্থানে অভিযান পরিচালনা করে মুজাহিদ শেখ (২৪) ও আজিজুল মোড়ল ওরফে মিশরিয়াকে (২৫) গ্রেফতার করে। তাদের দুজনের বাড়ি ফুলবাড়ী গ্রামে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম