শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

বিদেশে নেয়ার প্রলোভনে খুলনায়  নারীকে ধর্ষণ, গ্রেফতার ১


DhakaReport24.com || 2022-04-06 21:13:45
বিদেশে নেয়ার প্রলোভনে খুলনায়  নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

খুলনার বটিয়াঘাটায় বিদেশে নেয়ার প্রলোভনে নারীকে ধর্ষণ মামলায় খোকন গাজী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৬-এর অতিরিক্ত পুলিশ সুপার বজলুর রশীদ।

এর আগে মঙ্গলবার বেলা ৩ টার দিকে খুলনার পাইকগাছা উপজেলার নলিয়ারচক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পাইকগাছা উপজেলার নোয়াই গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে।

র‌্যাব জানায়, বিদেশ পাঠানোর কথা বলে ওই নারীর সঙ্গে যোগাযোগ করেন খোকন গাজী। চলতি বছরের জানুয়ারিতে পাসপোর্ট তৈরির কথা বলে বসুরাবাদ গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ভয়ভীতি দেখিয়ে ও বিয়ে করার আশ্বাসে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় ওই নারী অভিযোগে দিলে তদন্ত শুরু করে র‌্যাব।

বজলুর রশীদ বলেন, গ্রেফতারের পর খোকন গাজীকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে র‌্যাবের সহযোগিতায় ওই নারী বাদী হয়ে মামলা করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম