শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

খুলনায় হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন


DhakaReport24.com || 2022-04-06 19:05:30
খুলনায় হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

খুলনা মহানগরীর লবনচরা থানা এলাকায় ইজিবাইক চালক মেহেদী হাসান রাব্বি (২০) হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। 

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৬ এপ্রিল) খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো: সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আরিফ মো. লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে-নগরীর লবণচরা থানা এলাকার বাসিন্দা মোঃ বাবু হোসেন (২১), মো. জাহিদুল ইসলাম নয়ন (১৯), মো. ফয়সাল হাওলাদার (১৯) ও মো. আবু রায়হান (১৯)। 

এর মধ্যে আবু রায়হান পলাতক রয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মো. সোহেলকে বেকসুর খালাস দেন আদালত। মামলার সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা গেছে, ২০১৮ সালের ১১আগস্ট সকালে লবণচরা থানা এলাকার কুয়েট মসজিদের সামনে থেকে ইজিবাইক চালক মেহেদী হাসান রাব্বি (২০) এর লাশ উদ্ধার করে পুলিশ।
 
এ ঘটনায় গল্লামারী পুলিশ বক্সের পেছনের বাসিন্দা রাব্বির বাবা আবদুর রহিম ব্যাপারী বাদি হয়ে মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্লা ২০১৯ সালের ৩১জানুয়ারি ৫জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম