খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে কেএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মো. মাসুদুর রহামান ভূঞার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
কেএমপি সূত্রে জানা গেছে, মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কেএমপির পুলিশ কমিশনার উপস্থিত কর্মকর্তাদের মূলতবী মামলা সমূহের দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং মাদকদ্রব্য উদ্ধার করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া তিনি শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ও শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসারকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
পুলিশ কমিশনার পবিত্র মাহে রমজানে বাজার মনিটরিং, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট ডিসিদের দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি. এম নুরুজ্জামান প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম