শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : খুলনা

নৌঘাঁটিতে দর্শনার্থীদের জন্য যুদ্ধ জাহাজ উন্মুক্ত


DhakaReport24.com || 2022-03-26 00:02:30
নৌঘাঁটিতে দর্শনার্থীদের জন্য যুদ্ধ জাহাজ উন্মুক্ত

সর্বসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত রাখা হয়েছে মোংলা নৌঘাঁটিতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ। 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজে নৌঘাঁটির জেটিতে বানৌজা করতোয়া উম্মুক্ত রাখা হয়।

এ সময়ে ওই জাহাজটি দেখার জন্য সেখানে বিপুল সংখ্যক লোকজন ভিড় জমান। এসময়ে দর্শনার্থীরা জাহাজের সম্পূর্ণ অংশ ঘুরে দেখা ও সরঞ্জামাদীর ব্যবহার সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার সকাল থেকেই যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিগরাজ নৌঘাঁটিতে দিবসটি উদযাপন কার হয়। এর অংশ হিসেবে সকল জাহাজ ও মোংলা নৌঘাঁটিতে পতাকা দিয়ে সজ্জিত করা হয় এবং আলোকসজ্জা করা হয়।

দিবসটিতে মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে সর্বস্তরের সামরিক ও বেসামরিক সদস্যদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’ এবং ‘বিশ্ববন্ধু বঙ্গবন্ধু’ প্রদর্শণ করা হয়। এছাড়া মোংলা বিএন স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সম্পর্কে আলোচনা, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়।

দিবসটি পালনের অংশ হিসেবে সকল জাহাজ ও ঘাঁটিতে পতাকা দিয়ে সজ্জিত করা হয় এবং সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত আলোকসজ্জা করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এবি/আরএএম