শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

ইবি শিক্ষককে মারধর: সেই ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত


আহসান হাবীব রানা: ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
DhakaReport24.com || 2023-06-09 18:46:45
ইবি শিক্ষককে মারধর: সেই ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমানকে মারধরের অভিযোগে সোহেল মাহমুদ নামের এক ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। 

গতকাল বৃহষ্পতিবার রাতে ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। অভিযুক্ত সোহেল মাহমুদ আগ্রহী ব্যাংক লিমিটেডের কুষ্টিয়া জেলার চৌড়হাস শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইবি শিক্ষকের মারধরের ঘটনা ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। ব্যাংকের একজন কর্মকর্তা হয়ে ব্যাংকের স্বার্থবিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়ায় ব্যাংকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে যা ব্যাংক আইন দ্বারা শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় ব্যাংক আইনের মাধ্যমে সাময়িক বরখাস্ত  করা হল।

উল্লেখ্য, ভবন নির্মাণকে কেন্দ্র করে গত বুধবার কুষ্টিয়ার হাউজিং ডি ব্লক আবাসিক এলাকায় ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের ওপর অতর্কিত হামলা করেন তার প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা সোহেল মাহমুদ।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম