বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : কুষ্টিয়া

ভোট চাওয়া নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৬


DhakaReport24.com || 2026-02-04
ভোট চাওয়া নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৬

কুষ্টিয়ার খোকসায় জামায়াতের ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে জয়ন্তীহাজরা ইউনিয়নের মাসিলিয়া বাজারে এ ঘটনা ঘটে। 

জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে জামায়াত প্রার্থীর পক্ষে নারী কর্মীরা আব্দুর রহমান নামক ব্যক্তির বাড়িতে ভোট চাইতে গেলে বিএনপির কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে সকাল সাড়ে ৭টার দিকে মাসিলিয়া বাজারে জামায়াত কর্মী ও বিএনপি কর্মীদের মধ্যে হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির নিজাম, রেন্টু মাল ও হাবিব এবং জামায়াত নেতা সিরাজুল ইসলাম, মাসুম বিল্লাহ ও এসএম আবু দাউদ আহত হন।

পরবর্তীতে উভয়দলের আহতদের উদ্ধার করে বিএনপি কর্মীদের খোকসা এবং জামায়াত নেতাদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। 

এ ঘটনায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

খোকসা থানার ওসি মো. মোতালেব হোসেন জানান, তিনি জরুরি কাজে খুলনায় অবস্থান করছেন। বিষয়গুলো জানতে পরিদর্শকের (তদন্ত) সঙ্গে যোগাযোগ করার কথা জানান।

পরবর্তীতে পরিদর্শককে (তদন্ত) ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম