শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

ইবির বাংলা বিভাগের প্রথম পুনর্মিলনী ১১ মার্চ


আহসান হাবীব রানা - ইবি প্রতিনিধি
DhakaReport24.com || 2023-02-25 20:05:30
ইবির বাংলা বিভাগের প্রথম পুনর্মিলনী ১১ মার্চ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের প্রথম পুনর্মিলনী হবে আগামী ১১ মার্চ। এ উপলক্ষে চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম, শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। আজ শনিবার বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলা বিভাগে ৩৩ টি ব্যাচ চলমান। এদের নিয়ে পুনর্মিলনীকে ঘিরে আলোচনা সভা, প্রাক্তনদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হবে। 

এছাড়াও আগামী ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে পিঠা উৎসবের আয়োজন করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও কলা অনুষদের ডিনসহ বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় একহাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, অধ্যাপক ড. তপন কুমার রায়, সহযোগী অধ্যাপক ড. সাইফুজ জামান ও রোজী আহমেদ।

অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদ বলেন, পুনর্মিলনীর মাধ্যমে বর্তমানদের সাথে প্রাক্তনদের যোগসূত্র গড়ে উঠবে। ৩৩ বছর পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হচ্ছে। আমরা আশা করি এটি গঠনের মাধ্যমে পরবর্তীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম