শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : কুষ্টিয়া

ইবি শিক্ষকের স্ত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা


DhakaReport24.com || 2022-05-24 16:30:30
 ইবি শিক্ষকের স্ত্রীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কুষ্টিয়ায় নূরজাহান পারভীন (৪২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টার দিকে শহরের কমলাপুর এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূ পারভীন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের স্ত্রী। তাদের ১৩ বছরের এক মেয়ে ও ৪ বছরের এক ছেলে আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় পুলিশ লাইন্সের পেছনে গীর্জানাথ মজুমদার সড়কে নিজেদের দোতলা বাড়ির নিচতলা থাকতেন নজরুল ইসলাম। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। সম্প্রতি স্বামী-স্ত্রীর বিবাদ চরম আকার ধারণ করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, এ খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মনে হয়েছে এটা আত্মহত্যা। তবে আগের রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াতে উভয়পক্ষের মধ্যে মারধর হয়েছে। সেসব কারণে যদি থানায় অভিযোগ দেওয়া হয় তবে সেটা খতিয়ে দেখা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশরাফুল ইসলাম বলেন, তিন সদস্যের একটি বোর্ড লাশের ময়নাতদন্ত করেছে। শরীরে আঘাতের কিছু চিহ্ন দেখা গেছে। বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম