শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

লোহাগড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


মো.মাহাফুজুর রহমান, নড়াইল প্রতিনিধি
DhakaReport24.com || 2024-07-16
লোহাগড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইল লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো:রবিন খান ওরফে বাবু খান (২৭) ও মো:আরমান সরদার (২২)  নামের দুই  মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার (উপ-পরিদর্শক) এসআই (নি:) মো:তৌফিক হাসান। 

গ্রেফতারকৃত মো:রবিন খাঁন ওরফে বাবু খাঁন (২৭) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন দোয়া মল্লিকপুর গ্রামের পটু খাঁর ছেলে এবং মো:আরমান সরদার (২২) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন চর মল্লিকপুর গ্রামের পলাশ সরদারের ছেলে। গত সোমবার (১৫ জুলাই)রাত ১০:৪৫ ঘটিকার দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ৯ নম্বর মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর খেয়া ঘাটের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো,: তৌফিক হাসান ও এএসআই (নিঃ) মীর আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো:রবিন খাঁন ওরফে বাবু খাঁন (২৭) ও মো:আরমান সরদার (২২) দেরকে গ্রেফতার করে। এ সময়  তাদের  নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম