রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় আসিফ আকবরের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্বৃত্তদের গুলির লক্ষ্য ছিল আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি। হামলার সময় তিনি গাড়িতে ছিলেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একই সঙ্গে হামলার পেছনে কী কারণ রয়েছে, তা-ও এখন পর্যন্ত স্পষ্ট নয়।
আসিফ আকবরের ওপর এ হামলার সঙ্গে কোনো ব্যক্তিগত বিরোধ কিংবা পেশাগত দ্বন্দ্বের সম্পর্ক রয়েছে কি না, তা নিয়েও এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ঘটনার প্রকৃত কারণ এবং হামলাকারীদের শনাক্ত করার বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম