শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে : ধর্মমন্ত্রী


DhakaReport24.com || 2026-10-24
মাদরাসায় বলাৎকার বন্ধে সরকার কঠোর অবস্থানে : ধর্মমন্ত্রী

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়ে নজর রাখছেন। শরিয়াহ অনুযায়ী হারাম ও হালাল কাজের বিষয়ে আরও কঠোর নজরদারি করা হবে।

অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।’

এর আগে সম্মেলনে দেশের ইমাম সমাজের প্রতি উসকানিমূলক বক্তব্য পরিহার করে সুন্দর ও মার্জিত ভাষায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

এ সময় খুতবায় সমাজের বিভিন্ন অসংগতি, মাদক ও চাঁদাবাজির মতো অপরাধের বিষয় তুলে ধরতেও ইমামদের নির্দেশ দেন তিনি। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম