শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

মধুমতি নদীতে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


মো.মাহাফুজুর রহমান, নড়াইল প্রতিনিধি
DhakaReport24.com || 2024-07-15
মধুমতি নদীতে থেকে অজ্ঞাত যুবকের  লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে ভাঁসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের (৩১) গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 বিষয়টি নিশ্চিত করেছেন বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম মো.বিল্লাল হোসেন।

পুলিশ জানায়, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌছে নদী থেকে গলিত মরদেহটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত বা কি কারনে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। 

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম মো.বিল্লাল হোসেন জানান, লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতি নদীতে ভাঁসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩১ বছর। তবে মরদেহর নাম পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।