শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

নড়াইলে পাঁচ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১


মো: মাহাফুজুর রহমান, নড়াইল প্রতিনিধি
DhakaReport24.com || 2024-07-09
নড়াইলে পাঁচ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত আকলিমা পারভীন (৪২) নামে এক  মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:সাব্বিরুল আলম। 

গ্রেফতারকৃত আকলিমা পারভীন (৪২) নড়াইল জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর গ্রামের মাসুদ শেখের স্ত্রী। গত সোমবার  (৮ জুলাই) রাত ৯:৪৫ ঘটিকার সময়  নড়াইল জেলার সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউনিয়নের   রামচন্দ্রপুর গ্রামের  কবির শেখ (৩৫) এর গোয়াল ঘরের দক্ষিণ পাশে কাচা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার (উপ-পরিদর্শক) এসআই(নিঃ) মো:সাইফুল ইসলাম, এএসআই(নিঃ) মো:আনিসুজ্জামান ও এএসআই(নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আকলিমা পারভীন (৪২) কে গ্রেফতার করে। এ সময় তার  নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫(পাঁচ) বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম