শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নড়াইল

লক্ষীপাশা চৌরাস্তা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন


মো.মাহাফুজুর রহমান, নড়াইল প্রতিনিধি
DhakaReport24.com || 2024-07-03
লক্ষীপাশা চৌরাস্তা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা বাজার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক খুদ্র ব্যবসায়ী পথে বসেছে। 

বুধবার (৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:জহুরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়ের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অভিযানে অংশগ্রহণ করেন।অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ স্থপনা উচ্ছেদ অভিযানে মাইকিং করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীরা তাদের স্ব স্ব স্থপনা সরিয়ে নেন। 

কাঁচামাল ব্যবসায়ী নাঈম বলেন, ফুটপাতে বসে কাঁচা মালের ব্যবসা করছিলাম, পৌর কর্তৃপক্ষ অবৈধ স্হাপনা উচ্ছেদ করায় আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসেছে।

মুরগী ব্যবসায়ী নাসির উদ্দীন বলেন, 'মহাসড়কের পাশে খাঁচা বানিয়ে মুরগীর ব্যবসা করে আসছিলাম, হঠাৎ করে প্রশাসন দোকানটি ভেঙে দেওয়ায় আমার রোজগারের পথ বন্ধ হয়ে গেল। 

উচ্ছেদ অভিযানের বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:জহুরুল ইসলাম বলেন, লক্ষীপাশা বাজার এলাকা একটি দুর্ঘটনা প্রবন এলাকা। বিভিন্ন সময়ে লক্ষীপাশা চৌরাস্তা এলাকার মহাসড়কের উপর দুর্ঘটনা ঘটে থাকে। রাস্তাটি প্রসস্থ করার উদ্দেশ্য আজকের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরো বলেন, দীর্ঘদিন সড়কের পাশে যারা অবৈধ স্থাপনা গড়ে ব্যবস্থা করে আসছিল। এর আগে তাদেরকে বিভিন্ন সময়ে মাইকিং করে অবৈধ স্থপনা সরানোর নির্দেশ দিলেও সময়মত তা সরিয়ে নেয়নি। যার কারণে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম