বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

>> ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

>> অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্সে এলো ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার

>> কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

>> সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

আপনি পড়ছেন : বিশ্ব

বিশ্ববাজারে কমল তেলের দাম


DhakaReport24.com || 2026-10-06
বিশ্ববাজারে কমল তেলের দাম

মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকায় এবং জি৭ জোটের কৌশলগত মজুত থেকে জরুরি তেল ছাড়ার ঘোষণায় বাজারে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে। তবে, সৌদি আরবের অবকাঠামো লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলার কারণে উপসাগরীয় অঞ্চলের তেল পরিবহণ নিয়ে এখনো সতর্ক রয়েছেন ব্যবসায়ীরা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট কমে ব্যারেলপ্রতি ১০০ ডলার ২৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১১ সেন্ট বা ০.১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৩৩ সেন্টে নেমে আসে।

সোমবার প্রকাশিত সামুদ্রিক পরিবহণের তথ্যেও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পরিস্থিতির স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, গত মাসের শেষ দিকে চার দিন মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহণের পরিমাণ সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় বেশি ছিল।


এতে বোঝা যাচ্ছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটলেও মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহণের প্রধান পথগুলো এখনো মোটামুটি সচল রয়েছে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নিরাপত্তা উদ্বেগ থাকায় তেলের বাজারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম