সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন


উত্তাল মাহমুদ, স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2024-03-27 17:33:45
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নওগাঁয় হত্যা মামলায় নিরঞ্জন উঁড়াও নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে,  নওগাঁর পোরশা উপজেলার বরবারিয়া গ্রামের রামেশ্বর চন্দ্র (৫৫) ২০২২ সালের ১ আগস্ট নিজের জমিতে আইল কাটার কাজ করছিলেন। জমিতে কাজ করা অবস্থায় প্রতিবেশি নিরঞ্জন উড়াও লাঠির আঘাতে গুরুতর আহত হন রামেশ্বর চন্দ্র। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ওই দিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রামেশ্বর চন্দ্র মারা যান।

এ ঘটনায় ওই দিন রাজশাহীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়। এই ঘটনায় তদন্ত শেষে নিরঞ্জন উড়াওয়ের বিরুদ্ধে ২০২৩ সালের ১৬ মে দণ্ডবিধি-১৮৬০ এর ৩০২/২০২ ধারায় অভিযোগ গঠন করে আদালতে জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অভিযোগপত্রে উল্লেখিত ১৩ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। উভয়পক্ষের শুনানি নিয়ে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামি নিরঞ্জন উড়াওকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাঁকে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। 

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন সরকারি কৌসুলি (পিপি) আব্দুল খালেক। আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম সারোয়ার হোসেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম