সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


উত্তাল মাহমুদ স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2024-03-11 16:50:00
নওগাঁয় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর থেকে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটকের পর সোমবার (১১ মার্চ ) প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান র‌্যাব। আটককৃতরা হলেন, বদলগাছী উপজেলার মথুরাপুর গ্রামের মো. জহির উদ্দিন সোনার ছেলে মো. আব্দুল গাফফার (৫২), এবং নওগাঁ সদর উপজেলার রাইঝুর গ্রামের মো. শুকুর আলীর ছেলে মো. রাজু আহমেদ (২৫)।

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানার মথুরাপুর এলাকা থেকে আটক করে। আটকের পরে আসামিদেরকে তল্লাশি করে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আসামী গাফফার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজু এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান বলেন, আটক আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম