সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

আপনি পড়ছেন : নওগাঁ

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার


DhakaReport24.com || 2024-02-15 18:40:30
শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার

নওগাঁ-২ আসনের নির্বাচনে বিজয়ী সরকার দলীয় সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার শপথগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথগ্রহণ শেষে তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন।

স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রার্থীর মৃত্যুর কারণে ৭ জানুয়ারি নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। এরপর ১২ ফেব্রুয়ারি ওই আসনের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বিপুল ভোটে বিজয়ী হন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম