সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

 ১৯বছর পর ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার


উত্তাল মাহমুদ,স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-09-08 19:17:00
 ১৯বছর পর ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে রতন হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী আব্দুল হামিদকে দীর্ঘ ১৯বছর পর গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

 শুক্রবার বিকেলে হামিদকে  আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি উপজেলার সাহেবগঞ্জ দক্ষিন পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং একই গ্রামের মজিবর রহমানের ছেলে রতন খন্দকার হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী। 

রতন খন্দকারের ছোট ভাই রিপন খন্দকার জানান,২০০৪সালের ১৬মে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বড় ভাই রতনকে পিটিয়ে হত্যা করে আব্দুল হামিদ ও তার সহযোগিরা। এঘটনায় তিনি বাদী হয়ে চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে আব্দুল হামিদ পলাতক ছিল। ওই মামলার রায়ে বিজ্ঞ আদালত হামিদকে মৃত্যু দন্ড এবং আরো দুইজনকে যাবতজীবন কারাদন্ডে দন্ডিত করে। এছাড়া আরো একজন খালাস পায়। 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন,রতন হত্যা মামলার রায়ে আদালত হামিদকে ২০০৯সালে মৃত্যু দন্ডে দন্ডিত করে। ঘটনার পর থেকে হামিদ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে স্থানীয় র‌্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হামিদকে শুক্রবার বিকেলে আদালতে সোর্পদ করা হয়েছে।