নবরূপে আত্মপ্রকাশের দ্বিতীয় বর্ষে পদার্পণ করল ‘দৈনিক বাংলা’। দেশের উত্তরের জেলা নওগাঁয় বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শহরের উকিলাপাড়ায় নওগাঁ জেলা প্রেসক্লাবে সোমবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন দৈনিক বাংলার নওগাঁ প্রতিনিধি মো.সবুজ হোসেন। চ্যানেল২৪-এর ষ্টাফ রিপোর্টার হারুন অর রশীদ চৌধুরীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এবং চ্যানেল আই ও বাসস এর নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিন।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি এসএম রায়হান আলম, সহ-সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি মোফাজ্জল হোসেন এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এ্যাভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা দৈনিক বাংলার তথ্যবহুল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকপ্রিয়তা পাওয়ায় ভূয়সী প্রসংশা করে অগ্রযাত্রার এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম