সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

প্রায় ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী


DhakaReport24.com || 2023-08-17 13:23:30
প্রায় ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী

বর্তমানে সরকারের খাদ্যগুদামে প্রায় ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। গুদাম খালি করার জন্য এই মাসে ৬০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরো দুই লাখ টন চাল আমরা সংগ্রহ করতে যাচ্ছি। প্রয়োজনে মজুদ বাড়াতে আরো উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) নওগাঁর নিয়ামতপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়া হচ্ছে। ডিজিটাল কার্ডের মাধ্যমে এ কার্যক্রম চলছে। নিম্নআয়ের মানুষ সরকারি এ কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে।পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসূচি নেই।’

জনসাধারণের পাশে সরকার সব সময় আছে এবং থাকবে। পাশাপাশি সরকারের ওএমএস কর্মসূচিতে চাল-আটা বিক্রয় কার্যক্রম চলমান থাকবে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম