মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

আওয়ামী লীগ নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও  সমাবেশ


উত্তাল মাহমুদ, স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-08-13 21:03:15
আওয়ামী লীগ নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও  সমাবেশ

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার দুপুরে  সমসপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিশা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য গত ১ আগষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপর হামলা চালায় বিশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা  ও তার বাহিনীরা। এ বিষয়ে আব্দুল মান্নান মোল্লার বড় ভাই চান মোল্লা বাদী হয়ে গত ২ আগষ্ট তোফাজ্জল হোসেন তোফাকে প্রধান আসামি করে আত্রাই থানায় ২২  জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে পুলিশ তিনজনকে আটক করলেও বাকিরা পলাতক রয়েছ।