সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় লাইট বিহীন ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত


উত্তাল মাহমুদ স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-08-10 11:33:00
নওগাঁয় লাইট বিহীন ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁয় লাইট বিহীন ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাত টার দিকে শহরের মল্লিকা ইন হোটেল এলাকায় সাহাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে মরদেহ উদ্ধার করছিল। নিহত কুদ্দুস বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বড় আখিড়ার মৃত সৈয়দ আলীর ছেলে। এবং সে সান্তাহার পৌরসভায় চাকরি করে বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী পান্না।

প্রত্যক্ষদর্শী সুমন ও সৈকতসহ আরও অনেকে বলেন, আমরা পাশে কাজ করছিলাম। বুধবার সন্ধ্যার দিকে আব্দুল কুদ্দুস নওগাঁ থেকে সান্তাহারের দিকে আসার সময় সান্তাহারের দিক থেকে লাইট বিহীন একটি বেপরোয়া গতীর ট্রাক্টর নওগাঁর দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। ট্রাক্টরের লাইট বুঝতে না পেরে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কুদ্দুস নিহত হয়। 

এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা সম্ভব হয় নাই। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকলে ঘটনাস্থলে থেকেই মরদেহ দিয়ে দেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম