সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়


ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
DhakaReport24.com || 2023-07-24 16:24:00
বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

নওগাঁর বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই (সোমবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর বদলগাছী উপজেলা কার্যালয় কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মৎস্য সপ্তাহের গৃহিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বর্ণনা উপস্থাপন করেন বদলগাছী উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম। এসময় উপস্থিত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহম্মেদ।

এসময় উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুস সালাম বলেন, উপজেলায় আমরা নিজ উদ্যোগে ভিয়েতনামী শোল মাছ এবং আইড় মাছ উৎপাদন শুরু করেছি। এসব মাছ চাষে সফলতাও পাচ্ছি। ঝিনুকে মুক্তা চাষ শুরু করা হয়েছে। আগামীতে মুক্তা চাষে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পৃথিবীতে ইলিশ মাছ চাষে বাংলাদেশ ১ম স্থান, প্রাকৃতিক উপাযে় মাছ চাষে ৩য় স্থান অধিকার করেছি। সর্বোপরি পৃথিবীতে মাছ চাষে বাংলাদেশ ৪র্থ স্থানে আছে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মাধ্যমে আগামীতে মাছচাষে ব্যাপকতা বাড়ুক, উদ্যোক্তা বাড়ুক এটাই আমরা প্রত্যাশা করি।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম