সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

মান্দায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত


DhakaReport24.com || 2023-07-19 17:24:30
মান্দায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর মান্দায় একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সেলিম রেজা (৫৫) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে প্রসাদপুর-জোতবাজার সড়কের সুজনসখী খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সেলিম রেজা বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত আয়েজ উদ্দীনের ছেলে । 

দুর্ঘটনায় তাঁর মেয়ের জামাই আব্দুল মজিদ (৪০) আহত হন। আহত আব্দুল মজিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মিঠু হোসেন জানান, সেলিম রেজা মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। মাছ বহন করা একটি পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা নিহত হন।

সেলিম রেজার আরেক মেয়ের জামাই মাইনুল ইসলাম বলেন, ‘আমার মা অসুস্থ হয়ে মান্দা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে দেখার জন্য আজ সকালে শ্বশুর সেলিম রেজা ও ভায়রা আব্দুল মজিদ একটি মোটরসাইকেলে হাসপাতালে যাচ্ছিলেন। পথে সুজনসখী এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে শ্বশুর সেলিম রেজা মারা যান।’

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় নিহত সেলিম রেজার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম