সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

আত্রাইয়ে ১৪ কেজি গাঁজা সহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার


উত্তাল মাহমুদ স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-06-24 11:46:30
আত্রাইয়ে ১৪ কেজি গাঁজা সহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে ১৪ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে নাটোর-নওগাঁ মহাসড়কে আত্রাই নদীর দক্ষিণ পার্শ্বে নাটোর নলডাঙ্গার দিক হতে আগত সিএনজিতে থাকা যাত্রীদের দেহতল্লাশি করে ০৭টি প্যাকেট যার প্রতিটি প্যাকেটে ২ কেজি করিয়া মোট ১৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আজ শুক্রবার সকালে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলাধীন কচুয়া থানার ভুঁইয়ারা গ্রামের জসিম মিয়া (৪১) ও সেলিম (২২), গোপালগঞ্জ জেলাধীন কোটালিপাড়া থানার গোলাপপুর গ্রামের সাদ্দাম হাওলাদার (১৯), নওগাঁ জেলা সদরের সুলতানপুর গ্রামের কাজল চন্দ্র মোহন্ত (৩২) পলাশ চন্দ্র দেবনাথ (২৯) ও পার নওগাঁর বজলু রহমান (৩৯)।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার সাংবাদিকদের জানান, পুলিশ সুপার নওগাঁ জনাব মুহাম্মদ রাশিদুল হক মহোদয়ের প্রত্যক্ষ দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত আত্রাই থানার এস আই রাশেদ আলীর নেতৃত্বে একটি অভিযানিক দল আত্রাই নতুন ব্রিজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করেন।

তিনি আরো বলেন, অভিযানকালে নাটোর নলডাঙ্গার দিক হতে একটি সবুজ রংয়ের সিএনজি থামিয়ে সিএনজিতে থাকা যাত্রীদের তল্লাশি করলে তাদের নিকট হতে ৭টি প্যাকেটে ১৪ কেজি গাঁজা পাওয়া যায়। প্রাথমিক ভাবে জানা যায় যে, উক্ত আসামীরা দেশের বিভিন্ন স্থান হতে মাদক সংগ্রহকরে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করেথাকে । সিএনজি থানায় জব্দ রেখে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আজ শুক্রবার সকালে তাদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম