সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার ৫


উত্তাল মাহমুদ: স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-06-23 15:09:15
নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার ৫

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার বেলা ১১টায় জেলা গোয়েন্দা শাখা অফিসে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন- গত ২১ জুন (বুধবার) বিকেল ৬টার দিকে নওগাঁর মান্দা উপজেলার ভারশোর্ঁ ইউনিয়নে সামনে চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এসময় জেলার রানীনগর উপজেলার মিষ্টার রকি ও নাজমুল হোসেন নামে দুইজনকে গ্রেফতার করে দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে রাজশাহী জেলার বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া গ্রাম থেকে আমজাদ হোসেন, আব্দুর রাজ্জাক ও আবু তাহেরকে গ্রেফতারসহ তাদের হেফাজতে থাকা আরো ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বিভিন্ন কোম্পানির ১০০ সিসির মোট ৮টি মোটরসাইকেল উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন- ঘটনায় তাদের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা হয়েছে। এছাড়া ঘটনার সাথে আরো যারা জড়িত তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যহত আছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হাসমত আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম