সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

সাংবাদিক নাদিম' হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন


উত্তাল মাহমুদ: স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-06-18 15:44:00
সাংবাদিক নাদিম' হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন

 জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।

রবিবার (১৮ জুন) সকাল ১০ টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁ জেলা প্রেসক্লাব,নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ শাখা আলাদা ব্যনারে এই মানববন্ধন পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শফিক ছোটন, অর্থ সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, এবং জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রায়হান আলম, ও সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়সহ অন্যন সদস্যরা উপস্থিত থেকে বক্তব্য দেন। 

মানববন্ধন আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেনসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। কিন্তু এসব ঘটনার বিচার হচ্ছে না। সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়ায় আজ জামালপুরের সাংবাদিক নাদিমকে এভাবে হত্যার সাহস পেয়েছে ক্ষমতাসীন ব্যাক্তিরা। সাংবাদিক নাদিম হত্যায় জড়িতের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবী জানান বক্তারা।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম