সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

অবসরপ্রাপ্ত কর্মকর্তা করছে উপজেলা কৃষি অফিসের গুরুত্বপূর্ণ সকল কাজ


উত্তাল মাহমুদ স্টাফ রিপোর্টারঃ
DhakaReport24.com || 2023-06-15 18:14:45
অবসরপ্রাপ্ত কর্মকর্তা করছে উপজেলা কৃষি অফিসের গুরুত্বপূর্ণ সকল কাজ

 নওগাঁর আত্রাইয়ে পর্যাপ্ত জনবল থাকলেও উপজেলার কৃষি অফিসের গুরুত্বপূর্ণ ফাইলের সকল কাজ করছে অবসরপ্রাপ্ত এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তবে উপজেলা কৃষি কর্মকর্তার যোগসাজশে এ কাজ করানো হচ্ছে বলে জানা যায়। 

দেশের উত্তর জনপদের খাদ্য শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা। এই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অন্তত ৮-১০টি প্রকল্পের আওতায় আছেন হাজার ও কৃষক। এর প্রকল্পের মধ্যে রয়েছে প্রণোদনা, কৃষি পুর্ণবাসন, রাজস্ব প্রদর্শনী, সার ও বীজ সরবরাহসহ উন্নয়নমূলক আরও অনেক কিছুই। চলতি অর্থবছরে এ উপজেলায় বরাদ্দ হয় লক্ষ লক্ষ টাকা। তবে সে সব বরাদ্দের ফাইলের কাজ সরকারি কর্মকর্তাকে দিয়ে না করিয়ে অবসরপ্রাপ্ত এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দিয়ে দিনের পর দিন ধরে কাজ করিয়ে নেওয়ার অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। 

অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তার নাম দ্বিজেন্দ্রনাথ সরকার। সে ২০২২ সালে ১২ নভেম্বর অবসরে যান। তবে তিনি অবসরে গেলেও প্রতিনিয়তই অফিস করেন। এ বিষয়ে অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা দ্বিজেন্দ্রনাথ সরকারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অফিসে আমার মত দক্ষ কোন লোক নেই, এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে ডাকে তাই আমি আসি। এবং কাজগুলো করে দিই। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায়ের কাছে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিয়ত অফিসে এসে সরকারি কাজের গুরুত্বপূর্ণ ফাইলের কাজ সম্পন্ন করতে পারেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন। তবে তিনি বলেন, কর্মকর্তা ইচ্ছে করলে যে কাউকে দিয়েই কাজ করিয়ে নিতে পারে। 

এ বিষয়ে ন‌ওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, অবসরপ্রাপ্ত এক কৃষি কর্মকর্তা অফিসে এসে প্রতিনিয়ত কাজ করছে এ বিষয়ে আমার জানা ছিল না। এ বিষয়ে আমি এখন জানলাম, বিষয়টি আমি দেখতেছি।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম