সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল: ওবায়দুল কাদের


DhakaReport24.com || 2023-06-04 15:54:30
মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল: ওবায়দুল কাদের

 বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এর মুখে কোন কিছু বাঁধে না। মুখে যা আসে তাই বলে। মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল। মিথ্যাকে পুঁজি করে তারা চলে।

আজ রোববার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মরহুম আব্দুল জলিলের ১০তম স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, লোডশেডিং ও ডলার সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা ২৪ ঘন্টার মধ্যে ৩ ঘন্টা ঘুমান। আর বাঁকী সময় দেশ ও জনগণের কল্যাণে ব্যয় করেন।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে এসময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৫ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল, সাবেক এমপি ড. আকরাম হোসেন চৌধূরী, সাবে এমপি শাহিন মনোয়ারা হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

এর আগে মন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী প্রয়াত আব্দুল জলিলের গ্রামের বাড়ি শহরের চকপ্রাণ মহল্লায় কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা শেষে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। দীর্ঘ ৬ বছর পর নওগাঁয় আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য তৈরি হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম