সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যাকান্ডের ঘটনায় ৩ জন আটক


উত্তাল মাহমুদ: স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-06-02 17:41:00
নওগাঁয় পাওনা টাকার জন্য অটোরিকশা চালককে হত্যাকান্ডের ঘটনায় ৩ জন আটক

নওগাঁয় পাওনা টাকার জের ধরে শ্রী অতুল কুমার (৪০) নামে একজন অটোরিকশা চালককে হত্যার দায়ে ৩ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। 

পুলিশ সুপার বলেন, গত ২২ মে সকালে নওগাঁ শহরের বাইপাস এলাকার একটি ইটভাটা থেকে অতুল কুমারের মরদেহ উদ্ধার করে পুলিশ।  এরপর ওই দিন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। এরপর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহ নুর ইসলামকে আটক করে পুলিশ। আটকের পর নুরু ইসলাম পুলিশকে জানান, নিহত অতুল কুমার এর কাছ থেকে কিছু টাকা পেতেন তিনি। সেই টাকা আদায়ের জন্য কৌশলে নওগাঁ শহর থেকে আতুল কুমারের অটোরিকশায় চড়ে বাইপাস এলাকায় আসেন দু‘জন। এরপর অতুল কুমারকে মদপান করান নুরু ইসলাম। 

একপর্যায়ে ওই দিন রাত ৯ টার দিকে রাব্বি নামে একজনের সহযোগিতায় অতুল কুমারকে বটি দিয়ে জবাই করে হত্যা করা হয় ৷ এরপর অটোরিকশা থেকে ৫টি ব্যাটারি চুরি করে বিক্রি করা হয়। পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় সরাসরি হত্যাকান্ডের সাথে জড়িত নুর ইসলাম ও রাব্বিসহ চোরাই ব্যাটারি ক্রয়ের অপরাধে আতিকুর নামে আরও একজনসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম