সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

বদলগাছীতে দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত


DhakaReport24.com || 2023-05-24 15:26:00
বদলগাছীতে দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ। এই প্রতিপাদ্য কে সামনে রেখে 
নওগাঁর বদলগাছীতে দূর্নীতি দমন কমিশন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।                                                                                                              

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ ছলিম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াসিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন, মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বদলগাছী লাবন্য প্রভা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাজমুল হক, বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করছেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, মোঃ এমদাদুল হক সিনিয়র শিক্ষক দেউলিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়, মোঃ ফৌরদোস রহমান সিনিয়র শিক্ষক কার্ওিকাহার উচ্চ বিদ্যালয়।

এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলার মিঠাপুর ইউনিয়ন আওয়ামী ও যুবলীগের যুগ্ম আহবায়ক ও বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ আতিকুল ইসলাম, বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। 

বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন খাদাইল উচ্চ বিদ্যালয় বনাম মল্লিকপুর উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে খাদাইল উচ্চ বিদ্যালয়, রানার্স আপ হয়েছে মল্লিকপুর উচ্চ বিদ্যালয়। শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। 
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম