সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় ইটভাটা থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার


উত্তাল মাহমুদ: স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-05-22 13:37:45
নওগাঁয় ইটভাটা থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার

 নওগাঁয় ইটভাটা থেকে টমটম চালক অতুল কুমার সাকার (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

সোমবার (২২ মে) সকাল ১১ টায় শহরের বাইপাস সড়কের পাশে আজাদের ইটভাটা থেকে 
মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অতুল সদর উপজেলার সুলতানপুর মটের ঘাট গ্রামের মৃত অভয় চন্দ্র সুত্র এর ছেলে। 

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, অতুল পেশায় টমটম চালক। প্রতিদিনের ন্যায় গতকাল টমটম নিয়ে নওগাঁ শহরে আসে অতুল। এরপর রাতে আর বাড়িতে ফেরেনি। আজ সকালে বাইপাস এলাকার একটি ইটভাটায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।  

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধারের সময় তার গলায় জোড়ালো আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম