নওগাঁ মান্দায় কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলা ২০২৩ এর উদ্ধোধন করা হয়েছে। এ উপলক্ষে একটি র্যাল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মেলার আধুনিক চাষাবাদ, কৃষিতে প্রযুক্তি ব্যবহার, সারা বছর কিভাবে বিভিন্ন শাক-সবজি উৎপাদন করা যায় ও ফসলের রোগবালাই দমনসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হবে কৃষি সন্প্রসারন অদিদপ্তর মান্দার আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয় ।
আজ মঙ্গলবার (৯মে) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান খানমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ব্রারানি সুলতানা গামা,
উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার, হিসাব রক্ষক কর্মকর্তা জাবেদ হোসেন,সহ উপজেলা কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম