সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২


উত্তল মাহমুদ স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2023-04-27 18:29:30
নওগাঁয় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নওগাঁর মহাদেবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে উজেলার চৌমাশিয়া এলাকায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের একজন হলেন পিকআপ চালক হারুন মণ্ডল (২৬)। তিনি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের সমসের মণ্ডলের ছেলে। অপরজনের নাম পরিচয় এখনও জানা যায়নি। আহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, বিকেল ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। যাত্রীবাহী বাসটিও সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাস্থলেই পিক আপের চালক হারুন মারা যান। নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। তাঁর নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত আরও ১৫ জনকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনায় আহত ১৬ জন ব্যক্তিকে আজ বিকেলে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাঁদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম