মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁর মান্দায় এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার


এম এ রাজ্জাক, নওগাঁ- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-27 13:31:15
নওগাঁর মান্দায় এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় আজিজুল ইসলাম (৩৫) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ মার্চ) রাত ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত  আজিজুল ইসলাম উপজেলার কুসুম্বা গ্রামের পরশতুল্যার ছেলে।

জানা যায়, উপজেলার ভারশোঁ ইউনিয়নের আন্দাসুরা বিলের বাঁধের উপর থেকে বস্তা বন্দী অবস্থায় পড়েছিল। পরে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

মান্দা থানার ওসি নূরুে-এ-আলম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম