সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁর মান্দায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন


এম এ রাজ্জাক - নওগাঁ প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-12 13:35:00
নওগাঁর মান্দায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দায় যৌতুক না পেয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে পরকীয়ার অভিযোগ উঠেছে স্বামী সাইফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী মাহফুজা খাতুন ।

রোববার (১১ মার্চ) সকালে  উপজেলার পরানপুর  ইউনিয়নের দক্ষিন পরানপুর গ্রামের নিজ বাড়ির উঠানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্ত্রী মাহফুজা খাতুন  বলেন, ২০১৮ সালে একই উপজেলার মান্দা সদর ইউনিয়নের নবগ্রামের নাজিমুদ্দিনের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে ১টি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে স্বামী সাইফুল ইসলাম । যৌতুকের  দেড় লাখ টাকা দেওয়ার পরও শ্বশুর-শাশুড়ি, সাইফুল ইসলাম  নিজে মারধরসহ নানাভাবে শারীরিক-মানসিক নির্যাতন চালায়। ছয়-সাত মাস পূর্বে নিজের কন্যা সন্তানসহ জোরপূর্বক মাহফুজার বাবার বাড়ি পাঠিয়ে দেয় শ্বশুর বাড়ির লোকজন। বর্তমানে মাহফুজা খাতুন কে বিভিন্ন বদনাম দিয়ে  আরেকটা বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে সাইফুল ইসলাম ।

এসব ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসন ও প্রধানন্ত্রীর সহযোগিতা চেয়েছেন এবং বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এই নারী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর নারীর মা শেফালী,  বাবা শরিফ উদ্দিন, ভাই ফয়সাল হোসেন ও দাদা তনজেব উদ্দিনসহ আরও অনেকে  ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম