সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় ১৫ কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার


এম এ রাজ্জাক, নওগাঁ- প্রতিনিধি
DhakaReport24.com || 2023-03-09 13:51:30
নওগাঁয় ১৫ কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার

পুকুর খননের সময়  কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে নওগাঁর ধামইরহাটের থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ছোট শিবপুর গ্রাম থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ১৫ কেজি ৫শ গ্রাম। যার অনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী।

স্থানীয় সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার ছোট শিবপুর গ্রামে আব্দুস সাত্তার নামে জনৈক এক ব্যক্তি পুকুর খনন করছিলেন। তার সেই পুকুর খননকালে পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া যায়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে মূর্তিটি পুলিশ হেফাজতে আছে।

এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার পর মূর্তিটি উদ্ধার করে নিয়ে এসে বিজ্ঞ আদালতকে অবহিত করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।