সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

বদলগাছীতে ১১মাস পর শিশু সন্তানসহ উদ্ধার অপহৃত ভিকটিম, গ্রেপ্তার-১


ফিরোজ হোসেন - বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ 
DhakaReport24.com || 2023-02-24 18:28:30
বদলগাছীতে ১১মাস পর শিশু সন্তানসহ উদ্ধার অপহৃত ভিকটিম, গ্রেপ্তার-১

নওগাঁর বদলগাছীতে অপহরণ মামলার দীর্ঘ ১০মাস ২৫দিন পর ২মাসের শিশু সন্তানসহ ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।  এ ঘটনায় অপহরণকারী আল আমিন (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী মোঃ আল আমিন হোসেন বদলগাছী উপজেলার গাবনা গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) রাত আনুঃ ২টা ৩০মিনিটে চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুঘাট বরিশাল বাজারের মুন্সির বাসা থেকে অপহরণকৃত ভিকটিম (১৫) কে একটি দুই মাসের শিশু ছেলে সন্তানকে উদ্ধার করে আসামী আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত বছর ২৯শে মার্চ/২২ইং (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টায় বদলগাছী উপজেলার সদর ইউপির গাবনা গ্রামের আবু তাহেরের পিতা- মোঃ আব্দুস ছাত্তারের বাড়ীর উত্তর পার্শে ইটের হেয়ারিং রাস্তার উপর আল-আমীন ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়া ফুসলাইয়া সবুজ রংয়ের একটি সিএনজি করে নওগাঁর দিকে নিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে পাওয়া না গেলে পরে ৩০শে মার্চ/২২ ইং তারিখে মেয়ের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ আইনের ৭/৩০ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৬/৮২। পরবর্তীতে মামলাটি অভিযোগ পত্রটি কোর্টে পাঠানো হয়।

থানা পুলিশ আরও জানায়, নওগাঁর পুলিশ সুপার রাশিদুল ইসলামের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পালের একান্ত প্রচেষ্টায় বদলগাছী থানা ওসি আতিয়ার রহমানের সার্বিক সহযোগিতায় এসআই আবু তাহের তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে অপহৃত ভিটকিমকে ২মাসের বাচ্চাসহ উদ্ধার করে আসামী আল আমিনকে গ্রেপ্তার করে।

এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, দীর্ঘ দিন থেকে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল স্যারের নেতৃত্বে ও একান্ত প্রচেষ্টায় আমাদের থানার এসআই আবু তাহের অপহরণকৃত ভিকটিমকে উদ্ধার করে আসামীকে গ্রেপ্তার করে শুক্রবারে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম