রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

পাটের গুদামে আগুন, ২ লাখ টাকার ক্ষতি


ফরহাদ মিয়া, আত্রাই প্রতিনিধি
DhakaReport24.com || 2023-02-12 13:33:45
পাটের গুদামে আগুন, ২ লাখ টাকার ক্ষতি

 


নওগাঁর আত্রাইয়ে পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮ টায় উপজেলার পাঁচুপুর ইউনিয়নের পাঁচপাকিয়া মেসার্স প্রামানিক চাউলকলের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আমরা হঠাৎ পাটের গুদামে আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। পাটগুদাম মালিক চৌধুরী মাসুদ রানা জানান, শনিবার রাতে স্থানীয়রা খবর দেয় আমার পাট গুদামে আগুন লেগেছে, আমি এসে দেখি স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে গুদামের রাখা অনেক পাট পুড়ে গেছে। গুদাম ঘড়ে থাকা বৈদ্যুতিক লাইন থেকে শর্টসর্কিট হয়ে এই আগুন লাগার ঘটনা ঘটে। ধারণা করছি প্রায় ২ লাখ টাকার পাট পুড়ে গেছে ।

উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মইনুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে পাট গুদামে আগুন লাগার সুত্রপাত হয়েছে। ওই গুদামের অনেক পাট পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান অনুমানিক দেড় লাখ টাকার মতো হতে পারে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম