সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা


ফিরোজ হোসেন - বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ 
DhakaReport24.com || 2023-02-06 15:31:30
নওগাঁয় বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপায় পরিবারের সদস্যদের ওপর অভিমান করে বিষাক্ত গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে মিজানুর রহমান (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ৬ ফেব্রুয়ারি (সোমবার) ভোর ৪ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মিজানুর রহমান বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির চকগোপিনাথ গ্রামের কাজেম আলী মন্ডলের ছেলে।

মৃত মিজানুর রহমানের স্বজন আবুল কাশেম প্রিন্সিপালের ছোট ছেলে মোঃ নূর ঈ আলম সিদ্দীক জানান, মিজানুর রহমানের শ্বশুরবাড়ি ঐতিহাসিক পাহাড়পুর ইউপির মালঞ্চা গ্রামে। বিয়ে করার পর থেকেই সে শ্বশুরবাড়িতেই থাকতো। নিজ গ্রামে ওয়াজ মাহফিল শোনার জন্য এসেছিলেন। রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওয়াজ মাহফিল চলাকালীন সময়ে মাহফিল থেকে বাড়িতে গিয়ে পারিবারিক বিষয়ে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া হয়।

এরপর আনুমানিক রাত নয়টার দিকে মিজানুর রহমান অভিমান করে গ্যাস ট্যাবলেট খায়। খাওয়ার পর পরিবার ও স্থানীয়রা বুঝতে পেরে তাকে প্রথমে গোবরচাঁপা বাজারে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জয়পুরহাট সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকগণ বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ ফেব্রুয়ারি ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। মৃত মিজানুর রহমানের চার বছর বয়সী একটি ছেলে রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. আতিয়ার রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম