নওগাঁর আত্রাইয়ে মায়েদের সচেনতা বৃদ্ধির লক্ষ্যে ও শিক্ষার মান উন্নয়নের জন্য মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার আহসানগঞ্জ সরকারি প্রথমিক বিদ্যালয়ের আয়োজনে আহসানগঞ্জ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি মোঃ নাহিদ ইসলাম বিপ্লব এর সভাপতিত্বে প্রধান শিক্ষিকা মোছাঃ সাহেদ আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামাণিক, উপজেলা শিক্ষা অফিসার জিল্লুর রহমান, সহকারি শিক্ষা অফিসার হারুনার রশিদ, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্টাক্টর আজাহারুল আলমসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তরা শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠাতে এবং শিশুদের সকল সময় খেয়াল রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান এবং সকল শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়।