সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁয় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


উত্তাল মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ
DhakaReport24.com || 2023-01-04 18:19:45
নওগাঁয় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁয় নানা আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) সকাল ১০টায় শহরের সরিষাহাটির মোড়ে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক উত্তরবঙ্গের শ্রেষ্টতম মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা আব্দুল জলিলের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ১মিনিট নিরবতা পালন করা হয়। দুপুর ১২টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেব ভার্চয়ালি বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, নীতি ও আর্দশ নিয়ে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। ছাত্রলীগ দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় বায়ান্নের ভাষা আন্দোলন, চুয়ান্নের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, আটান্নের আইয়ুব বিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ষেষট্টির ৬ দফার পক্ষে গণঅংশগ্রহণের মাধ্যমে বাঙালির মুক্তির সনদের দাবিকে প্রতিষ্ঠা করে। এরপর ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করে আনা, সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরাধীন বাংলায় লাল সবুজের পতাকার বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ। একটি স্মার্ট ছাত্রলীগ গড়ে তুলতে ছাত্রলীগের সকল নেতা-কর্মীদের এক সাথে কাজ করতে হবে।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক সাংসদ শাহীন মনোয়ারা হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়সহ আওয়ামী লীগ,ছাত্রলীগ ও অংঙ্গ সংগঠনের নেতার বক্তব্য রাখেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় দলীয় কার্যালায়ে গিয়ে শেষ হয়। এছাড়া আতজবাজী,৭৫টি ফানুস উড়ানো, ফুটবল প্রীতিম্যাচ, শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম