সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

>> চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

>> ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

>> নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

>> চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা

>> চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পিয়ারা ব্যবসায়ী নিহত


উত্তাল মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ
DhakaReport24.com || 2022-12-28 11:20:45
নওগাঁর মহাদেবপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পিয়ারা ব্যবসায়ী নিহত

নওগাঁর মহাদেবপুরে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই একজন সাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলাধীন হাট-চকগৌরী নামক স্থানে এ ঘটনা ঘটে । 

সড়ক দূর্ঘটনার খবর পেয়ে নওহাটামোড় ফাঁড়ি পুলিশ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌঁছান। সড়ক দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে স্থানিয় নওহাটামোড় পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান জানান, নওগাঁ জেলা সদর উপজেলার বলিহার ইউপির পয়না গ্রামের মৃত তছির শাহ’র ছেলে আজির শাহ (৫৫) একজন পেয়ারা ব্যবসায়ী।

তিনি গ্রাম থেকে পেয়ারা কিনে শহরে বিক্রি করতেন। ঘটনার দিনও তিনি নওগাঁ শহরে পেয়ারা বিক্রি করে বাই-সাইকেল যোগে বাসায় ফেরার পথে হাট-চকগৌরী নামক স্থানে পৌছালে এসময় নওগাঁ থেকে নওহাটামোড় অভিমুখি দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপাদিয়ে পালিয়ে যায়। দূর্ঘটনা স্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পেয়ারা ব্যবসায়ী আজির শাহ’র মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না হওয়ায় পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম