মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে ভিক্ষুককে পপকর্ণ যন্ত্র প্রদান


উত্তাল মাহমুদ - স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2022-12-27 19:11:45
নওগাঁর আত্রাইয়ে ভিক্ষুককে পপকর্ণ যন্ত্র প্রদান

নওগাঁর আত্রাইয়ে ভিক্ষুককে পপকর্ণ যন্ত্র প্রদান করা হয়েছে। ২৭ ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ “ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প” এর আওতায় জেলা প্রশাসক নওগাঁর পরিকল্পনায় আত্মকর্ম সংস্থাপনের লক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে ভিক্ষুক কোহিনূর বেগমকে পপকর্ণ যন্ত্র প্রদান করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ।


এর আগে তিনি ভূমি মালিকগণের মাঝে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানে উদ্বুদ্ধকরণ ও ভূমি উন্নয়ন কর প্রদান শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়া উপজেলা ভূমি অফিস, আহসানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস এবং আহসানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। 


এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি তারেকুর রহমান সরকার, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, সম্রাট হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, তথ্য অফিসার সানজির উদ্দিন শিশির, প্রকল্প অফিসার মেহেদী হাসান, নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ, হিসাব রক্ষন অফিসার সাইদুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শুশিল সমাজের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।